Habibur
HomeExperienceProjectsBlogsContact

Habibur Rahman

Full Stack Developer passionate about creating exceptional digital experiences.

Quick Links

Get In Touch

Dhaka, Bangladesh

dev.habiburrahman@gmail.com+88 01771531336

© 2026 Habibur Rahman. All rights reserved.

Back to Blogs

Vibe Coding VS Vibe Debugging

11/7/2025 2 min
Vibe Coding VS Vibe Debugging

আজকাল অনেক ক্লায়েন্ট বলে —“আমরা তো কোড জেনারেট করেছি AI দিয়ে, এখন শুধু একটু ঠিক করে দাও।


”শুনতে সহজ মনে হলেও, কাজটা মোটেও সহজ না 😅কারণ AI কোড জেনারেট করলেও, সেটাকে প্রোডাকশন-রেডি করা, নতুন ফিচার অ্যাড করা, আর বাগ ফিক্স করা—সবকিছুই শেষ পর্যন্ত ডেভেলপারের ঘাড়ে পড়ে ।


AI কোডে যেসব সমস্যায় পড়তে হয়ঃ


১. Context না বোঝা:AI প্রজেক্টের মূল ব্যবসায়িক লজিক বোঝে না। তাই কোড কাজ করে, কিন্তু ঠিক “যেভাবে দরকার” সেভাবে করে না।


২. Overcomplicated Code:সহজ একটা কাজ যেখানে ৫ লাইনে হওয়া উচিত —AI সেখানে ঘুরিয়ে ২০ লাইনে লিখে ফেলে। ফলে পরে কেউ কোডটা বুঝতেই পারে না।


৩. Hidden Bugs:কোড দেখতে একদম ঠিকঠাক মনে হয়, কিন্তু deep level-এ async issue, data mismatch, বা unexpected crash লুকিয়ে থাকে।


৪. Repeated / Useless Logic:একই কাজের জন্য একাধিক function বানানো — যা রিফ্যাক্টর করা ছাড়া উপায় থাকে না।


৫. নতুন Feature Add করতে কষ্ট:সবচেয়ে বড় সমস্যা!AI-এর জেনারেট করা কোডে নতুন feature অ্যাড করতে গেলে পুরা flow ভেঙে যায়। Dependency, naming pattern, আর data handling এত inconsistent থাকে যে“একটা ছোট feature অ্যাড করতে গিয়েই অনেক সময় পুরো module rewrite করতে হয়।


” শেষ পর্যন্ত, “AI কোড লেখে, মানুষ সেটা বোঝে, ঠিক করে, আর maintainable বানায়।”

#Vibe Coding